[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সোনামসজিদ বন্দরে শুরু হলো আমদানি-রপ্তানি

প্রকাশঃ
অ+ অ-
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর | ফাইল ছবি     

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে এই বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময় ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক দেশে আসেনি এবং বন্দর থেকে কোনো পণ্য ওঠানো-নামানো বা পরিবহন করা হয়নি। সেই সঙ্গে কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্টদের দাপ্তরিক কাজও বন্ধ ছিল। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় সচিব একরামুল হক জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ১৮ মার্চ থেকে ছুটি শুরু হলেও মূলত ১৭ মার্চ থেকেই পণ্যবাহী ট্রাকের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছিল। ওই দিন কেবল খালি ট্রাকগুলো নিজ নিজ দেশে ফিরে যায় এবং খুব সীমিত পরিসরে পণ্য ওঠানো-নামানোর কাজ চলে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের কার্যক্রম ব্যবস্থাপক কামাল খান জানান, ১০ দিন পর আজ সকাল থেকে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হওয়ায় বন্দর এলাকায় আবার ব্যস্ততা ফিরে এসেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন