পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তার বদলি
প্রকাশঃ
| বাংলাদেশ পুলিশ লোগো |
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁদের বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানো হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তারেক মাহমুদকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। আর পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে।
Comments
Comments