[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

২০ রমজানের মধ্যে বেতন-বোনাসসহ নানা দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-
ঢাকার সাভারে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে গ্রার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি। আজ সকালে উপজেলার আশুলিয়ায় বাইপাইলে | ছবি: পদ্মা ট্রিবিউন    

ঢাকার সাভারে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকেরা। আশুলিয়ার বাইপাইল মোড়ে ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’–এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের নেতা-কর্মীরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ, পথে বাড়তি ভাড়া আদায় ঠেকানো এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক এবং আশুলিয়া থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতানসহ আরও অনেকে। আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল মোড় থেকে শুরু হয়ে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ঈদ আনন্দের সময় হলেও পোশাক শ্রমিকদের মনে নানা দুর্ভোগের ভয় থাকে। ঈদের আগে সময়মতো বেতন-বোনাস না দেওয়া যেন পোশাক কারখানার মালিকদের অভ্যাসে পরিণত হয়েছে। এ ছাড়া ঈদের সময় বাসের ভাড়ায় অরাজকতা চলায় শ্রমিকদের বোনাসের টাকা বাড়তি ভাড়া মেটাতেই শেষ হয়ে যায়।

ফরিদুল ইসলাম আরও বলেন, ‘ঈদের সময় চুরি, ছিনতাই ও যানজট বেড়ে যায়। সরকারের কাছে আমাদের দাবি, ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে হবে এবং এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন