[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
নিহত মাসুম বিল্লাহ রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন | ছবি: সংগৃহীত

খুলনা নগরের ডাকবাংলো মোড়ে রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে (৫৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। মাসুম বিল্লাহ রূপসা–বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নেরও সাবেক সভাপতি ছিলেন।

নিহত মাসুম বিল্লাহর বাড়ি রূপসা উপজেলার বাগমারা গ্রামে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ডাকবাংলা মোড়ে অবস্থান করছিলেন মাসুম বিল্লাহ। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, এটি একটি ‘কন্ট্র্যাক্ট কিলিং’ বা ভাড়ায় খাটানো হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের একজন পরিদর্শক অশোক ঘোষের কোমরে পিস্তল গুঁজে রাখতে দেখে জনগণের সহায়তায় তাকে আটক করেন। আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই হত্যাকাণ্ডে মোট সাতজন অংশ নিয়েছিল। তাদের প্রত্যেকের কাছেই পিস্তল ও ধারালো অস্ত্র ছিল। জড়িত বাকিদের ধরতেও অভিযান চালানো হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন