[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ৫ জন আটক, ৯টি জীবিত ঘোড়া উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
উদ্ধার হওয়া ঘোড়া। মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

গাজীপুরের কালিয়াকৈরে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ৯টি ঘোড়া উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার সাজ্জাদ হোসেন (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার মাহমুদ মাঝি (৩৯) ও ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারী (৪৬)।

পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশে অভিযান চালায়। এ সময় পাঁচজনকে আটক করা হয় এবং ট্রাকভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে গাজীপুরের বিভিন্ন হোটেলে বিক্রি করতেন। এর আগে ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের ভেতরে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘চক্রটি গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করত। আজ জবাইয়ের আগেই আমরা অভিযান চালিয়ে ঘোড়াগুলো উদ্ধার করেছি এবং পাঁচজনকে আটক করেছি। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন