[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশঃ
অ+ অ-
পিটিয়ে হত্যা | প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার পথ আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশার পথ আটকে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় অটোরিকশার আরোহীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের ধাওয়া করেন। দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও একজনকে জনতা ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন