মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে দুদকের মহাপরিচালক
প্রকাশঃ
![]() |
| মো. মোতাহার হোসেন | ছবি: সংগৃহীত |
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেন। শনিবার রাতে রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনে ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারীদের হামলায় তাঁর ঘাড় ও চোখে গুরুতর আঘাত লেগেছে। পরে তাঁকে উদ্ধার করে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, হাঁটতে বের হয়ে তিনি ছিনতাইয়ের কবলে পড়েন। তাঁর কাছে থাকা দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনিয়ে নেওয়া মুঠোফোন উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments
Comments