[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডিএমপির চার উপকমিশনারকে বদলি

প্রকাশঃ
অ+ অ-

ঢাকা মহানগর পুলিশ |  ছবি: ডিএমপির ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদকে গুলশান অপরাধ বিভাগে এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) লালবাগের উপকমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর অপরাধ বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলমকে ডিবি লালবাগ বিভাগে আর মিরপুর বিভাগের উপকমিশনার মো. মইনুল হককে ট্রাফিক রমনা বিভাগে বদলি করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন