[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেনীতে থানার পাশের দিঘি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
ফেনী মডেল থানা সংলগ্ন দিঘিতে ভেসে ওঠা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। শনিবার রাত তিনটার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন

ফেনী সদর মডেল থানা সংলগ্ন একটি দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে গত শনিবার রাত তিনটার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, থানার পাশের রাজাঝির দিঘিতে রাতে লাশটি ভেসে ওঠে। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন পথচারী লাশটি দেখতে পান। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস দিঘির পূর্ব পাড় থেকে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট সাধারণ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর। তিনি পাঞ্জাবি ও ফুলহাতা গেঞ্জি পরে ছিলেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তি পানিতে নেমেছিলেন। এরপর পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পাঞ্জাবির পকেট থেকে বেশ কয়েকটি ১০ টাকার নোট পাওয়া গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পরিচয় শনাক্তের জন্য ওই ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এর মাধ্যমে পরিচয় শনাক্ত করা যায়নি। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন