[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক কার্যালয়ে আগুন

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন | ছবি: পদ্মা ট্রিবিউন 

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে এই কার্যালয়ে আগুন লাগে।

এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে বিভিন্ন ধরনের নথিপত্র পুড়ে গেছে। ঘটনাটি তদন্তের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। উল্লেখ্য, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে রেলওয়ের কেনাকাটাসহ নানা প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টায় তারা আগুনের খবর পায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে আগুনের উৎস শনাক্ত করা যায়নি। অগ্নিকাণ্ডে ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন বলেন, যেখানে আগুন লেগেছে, সেখানে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র ছিল না। সংস্কারকাজ চলার কারণে প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্র আগেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন