[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে অভিযান না চালাতে বলা যুবদল নেতাকে বহিষ্কার

প্রকাশঃ
অ+ অ-
এস এম কাওসার মাহমুদ | ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিন দিন আগে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সদর থানার পুলিশ। ওই অভিযানের পর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মুঠোফোনে কল করেন। পরে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর কথা বলার একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফোনকলটি ফাঁস হওয়ার বিষয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এস এম কাওসার মাহমুদ দাবি করেন, তিনি নিরীহ মানুষকে মাদক দিয়ে হয়রানি না করার কথা বলেছেন। এতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তবে তা তদন্ত করে দেখার আহ্বান জানান তিনি। বহিষ্কারের বিষয়ে কাওসার বলেন, তদন্ত ছাড়াই তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বিষয়টি পুনরায় তদন্ত করার জন্য দলের কাছে অনুরোধ জানিয়েছেন।

রাজবাড়ী জেলা যুবদলের সদস্যসচিব মো. আমিনুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এস এম কাওসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন