[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় কিশোরকে নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
হাতকড়া | প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) আটকে রেখে বিবস্ত্র করে মারধর ও মাথার চুল কেটে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কিশোরের বাবা মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। মামলায় নাম থাকা ছয় আসামির মধ্যে একজনকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোতালেব আলভী (১৯)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে। মোতালেব আলভী শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থেকে অনলাইনে পোশাকের ব্যবসা করেন। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, খেলাধুলাকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে অভিযুক্ত ছয়জন ওই কিশোরকে উপজেলার খন্দকারটোলা এলাকায় আটকে রেখে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এ ঘটনায় কিশোরটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে ওই কিশোরের বাবা ঘটনার সঙ্গে জড়িত ছয়জনের নামে থানায় মামলা করেন। গ্রেপ্তার মোতালেব আলভী এই মামলার দুই নম্বর আসামি। অন্য আসামিরা পলাতক রয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন