[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মব সৃষ্টির আগেই ইউএনওকে তিতাস ছাড়ার হুঁশিয়ারি বিএনপি নেতা সেলিমের

প্রকাশঃ
অ+ অ-
নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। গত শনিবার | ছবি: ভিডিও থেকে

কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনকে উত্তেজিত জনতা জড়ো হওয়ার আগেই অন্যত্র চলে যাওয়ার সতর্কতা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

গত শনিবার সন্ধ্যার আগে উপজেলার কলাকান্দি এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের সঙ্গে 'সৎমায়ের মতো আচরণ' করেছেন এবং বিরোধিতা করেছেন। এ ছাড়া নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পাওয়ার কথাও জানান তিনি।

সেলিম ভূঁইয়া কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে এক দিনের জন্যও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের সঙ্গে আমি কথা বলিনি। জনগণের সঙ্গে এ ধরনের আচরণ করা ব্যক্তির বিষয়ে কী পদক্ষেপ নিতে হবে, তা আমি জানি। আমি আশা করি, তিনি দ্রুত অন্যত্র বদলি হয়ে চলে যাবেন। কারণ, তিনি ভালো আচরণ জানেন না। আমি তাঁকে সতর্ক করে দিলাম, কেননা যদি কোনো উত্তেজিত জনতা জড়ো হয়, তার জন্য তিনিই দায়ী থাকবেন।'

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন