[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
মনির হোসেন সিকদার | ছবি: সংগৃহীত

কারাবন্দী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী এলাকার জহুরুল ইসলাম সিকদারের ছেলে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ৭ ফেব্রুয়ারি ভর্তির পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শুক্রবার রাতে সেখানেই মারা যান।

উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর ঢাকা থেকে মনির হোসেন সিকদারকে গ্রেপ্তার করা হয়। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন