[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফুল কোর্ট সভায় কী হলো, জানালেন সুপ্রিম কোর্ট প্রশাসন

প্রকাশঃ
অ+ অ-
সুপ্রিম কোর্ট | ফাইল ছবি 

নিম্ন আদালতের দেওয়ানি ছুটি এখন থেকে টানা এক মাসের পরিবর্তে দুই দফায় হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ছুটি থাকবে। ২০২৬ সাল থেকেই এই নিয়ম কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে হওয়া সভায় (ফুল কোর্ট সভা) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বসার ঘরে (জাজেস লাউঞ্জ) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। সেখানে সিদ্ধান্ত হয় যে, এখন থেকে নিম্ন আদালতের দেওয়ানি ছুটি টানা এক মাসের বদলে বছরে দুই ভাগে—জুনের প্রথম ১৫ দিন এবং ডিসেম্বরের শেষ ১৫ দিন থাকবে। চলতি বছর থেকেই নতুন এই সূচি মেনে চলা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম ও কাজের অগ্রগতি সম্পর্কে উপস্থিত বিচারপতিদের ধারণা দেন। তিনি জানান, বর্তমানে ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ও প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগের মাধ্যমে সচিবালয়ের কাজ চলছে। এছাড়া সচিবালয় পরিচালনার জন্য অবকাঠামো উন্নয়নের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।

ভবন নির্মাণ শেষ হলে সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের সব কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন