[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুড়িগ্রামে দুই মন্দির থেকে প্রতিমা ও ঘণ্টা চুরি

প্রকাশঃ
অ+ অ-
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধরনীবাড়ি মুন্সিবাড়ি (জমিদারবাড়ি) মন্দির। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন   

কুড়িগ্রামের উলিপুরে একটি জমিদারবাড়ি এলাকার দুটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির ও গৌড়-নিতাই মন্দিরে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কোনো এক সময় মন্দিরে ঢুকে মূল্যবান প্রতিমা ও পূজার সরঞ্জাম নিয়ে যায় দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সদস্যরা জানান, সকালে পূজা দিতে এসে পুরোহিত ও স্থানীয় বাসিন্দারা দেখেন মন্দিরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো। এরপরই তাঁরা চুরির বিষয়টি বুঝতে পারেন।

লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসর, একটি শঙ্খ ও একটি করতাল চুরি হয়েছে। অন্যদিকে, গৌড়-নিতাই মন্দির থেকে কাঁসার তৈরি প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি গোপালের প্রতিমা এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি প্রতিমা নিয়ে গেছে চোরেরা।

এলাকাবাসীর মতে, এই মন্দির দুটি বেশ পুরোনো ও ঐতিহ্যবাহী। চুরি হওয়া প্রতিমা ও পূজার সামগ্রীগুলোর ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ঐতিহাসিক মূল্যও অনেক। তাঁরা দ্রুত দোষীদের শনাক্ত করে এসব মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

লক্ষ্মী নারায়ণ জিও মন্দির কমিটির সভাপতি গৌরঙ্গ চন্দ্র সরকার বলেন, মন্দিরের পুরোহিত পঙ্গ চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলা করবেন। আমাদের নির্দিষ্ট কারও ওপর সন্দেহ নেই। কে বা কারা এই কাজ করেছে, তা আমরা জানি না।

উলিপুর থানার ওসি আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন