[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৯৫টি ককটেল উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকা থেকে ৯৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নড়িয়া থানায় | ছবি: পদ্মা ট্রিবিউন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকা থেকে ৯৫টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই এলাকা থেকে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

নড়িয়া থানার উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার জানান, পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এলাকার পেদা মসজিদের বারান্দা ঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা ৯৫টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ সময় সেখান থেকে কয়েকটি টেঁটা, রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮) নামের তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত বছরের আগস্টে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করা হয়েছিল। ককটেলগুলো পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেন। নড়িয়ার পোড়াগাছার পাশের গ্রাম জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত হন। গত তিন দিনে নড়িয়ায় আরও তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। পোড়াগাছা এলাকা থেকে উদ্ধার করা ককটেল ও ধারালো অস্ত্রের ঘটনায় মামলা করা হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সেখানে ককটেলগুলো কী উদ্দেশ্যে এবং কারা রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন