[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচন পরবর্তী ভাবনা জানালেন তাসনিম জারা

প্রকাশঃ
অ+ অ-
তাসনিম জারা | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাসনিম জারা। নির্বাচনে তিনি জয় পাননি। বিএনপির হাবিবুর রশিদ এই আসন থেকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাসনিম জারা ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নির্বাচন পরবর্তী ভাবনা জানিয়েছেন তাসনিম জারা।

বিকেল পৌনে চারটার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি জানান, বিজয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে ফোন করে শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, তারা গঠনমূলক শক্তি হিসেবে কাজ করবেন, তবে ক্ষতিকর সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

তাসনিম জারা বলেন, তিনি একটিমাত্র নির্বাচনের জন্য পথচলা শুরু করেননি। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই তাদের লক্ষ্য এবং এটি দীর্ঘ পথ।

জটিল সময়েও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর দল এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ক্যাম্পেইনে নারীদের অংশগ্রহণ ছিল তাদের জন্য বড় এক অর্জন। তিনি বলেন, ‘অনেক নীতিনির্ধারণী আলোচনায় দেখেছি, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীরা থাকলে আলোচনার মান বদলে যায়।’

তাসনিম জারা মনে করেন, সেরা সময় এখনো সামনে।

তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে প্রার্থীও ছিলেন। তবে জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোটে এনসিপি যুক্ত হলে তিনি দল থেকে পদত্যাগ করে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন