[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গ্রেপ্তারের ১৯ ঘণ্টা পর জামিন চট্টগ্রাম বন্দর আন্দোলনের সমন্বয়কের

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন | ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের ১৯ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন জামিন পেয়েছেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, বন্দর কর্তৃপক্ষের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইব্রাহিম খোকনকে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন।

সোমবার রাত আটটার দিকে বন্দর এলাকা থেকে র‌্যাব ইব্রাহিমকে আটক করে। পরে তাঁকে বন্দর থানায় হস্তান্তর করা হয়। তিনি বন্দরে লাগাতার ধর্মঘট কর্মসূচি স্থগিত করার পরই আটক হন। ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কের দায়িত্বও পালন করছেন।

ইব্রাহিম খোকনকে আটক করার ঘটনায় চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বন্দর কর্মচারীরা নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবির। শুরুতে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আন্দোলন হলেও পরে তাঁরা চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে কঠোর আন্দোলন শুরু করেন।

গত ৩১ জানুয়ারি থেকে প্রথমে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। এরপর লাগাতার কর্মসূচি শুরু হয়। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হলেও, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে গত রোববার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকাল আটটা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন