[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

প্রকাশঃ
অ+ অ-
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ | প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে মাইজপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)। তাঁদের রাজধানীর জাতীয় দহন (বার্ন) ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় দহন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকদের মতে, দগ্ধদের মধ্যে জিল ও হুমায়রার অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন