[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সারাদেশে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশঃ
অ+ অ-
ড্রোন | প্রতীকী ছবি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সাধারণভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যক্তি এবং সংস্থার গবেষণা, জরিপ, কৃষিকাজ ও পরিবীক্ষণ কার্যক্রম, পাশাপাশি সরকারি সংস্থার আয়োজিত অনুষ্ঠান সম্প্রচারের প্রয়োজনে নির্ধারিত নিয়ম মেনে বেবিচকের কাছে আবেদন করে সংশ্লিষ্ট সব সংস্থার ছাড়পত্র সাপেক্ষে ড্রোন উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন