[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিয়ানমারে ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাসহ সারা দেশে

প্রকাশঃ
অ+ অ-

ভূমিকম্প | প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বুধবার রাতে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই মাঝারি মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্পটি হয়। ঢাকা থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ৪৬২ কিলোমিটার। তিনি আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হলেও কক্সবাজার ও এর আশপাশের এলাকায় এটি অপেক্ষাকৃত বেশি জোরালো ছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন