[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জিয়া ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশঃ
অ+ অ-
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে | ছবি: বিএনপির ফেসবুক পেজ

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১২টার পর রাজধানীর জিয়া উদ্যানে তাঁদের সমাধিতে ফুলের তোড়া দিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

তারেক রহমান প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি পুনরায় ফুল দেন। শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তাঁরা সেখানে দোয়া ও মোনাজাত করেন।

এর আগে বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেখানেও তিনি প্রথমে এককভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

গত মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা শপথ নেয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ওই রাতেই সপরিবার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছিলেন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন