রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতিকে ফুলের শুভেচ্ছা জানান।
এর আগে, বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমানকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দীর্ঘ ২০ বছর পর বিএনপির ক্ষমতা গ্রহণের এই বিশেষ মুহূর্তে সংসদ ভবনের খোলা চত্বরে প্রথমবারের মতো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ নেওয়া শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ বইয়ে সই করেন। এই সময় দেশি-বিদেশি বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Comments
Comments