[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শহীদ মিনারে ছাত্রলীগের ফুল

প্রকাশঃ
অ+ অ-
শহীদ মিনারে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার চার নেতা–কর্মী | ছবি: ফেসবুক থেকে

শহীদ মিনারের সামনে চারজন হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁরা ভাষাশহীদদের স্মরণে স্লোগান দিচ্ছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতা-কর্মীর ফুল দেওয়ার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ফেসবুক পাতায় প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ভিডিও ও ছবি পোস্ট করে সেখানে লেখা হয়—‘চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।’

২২ সেকেন্ডের ভিডিওটি ঠিক কোন জায়গা থেকে এবং কবে ধারণ করা হয়েছে, তা পরিষ্কার হওয়া যায়নি। এমনকি শহীদ মিনারটির অবস্থান কোথায়, সেটিও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়নি। ভিডিওতে ফুল দিতে যাওয়া চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন