[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মীরসরাইয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার, পুলিশের অস্বীকার

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামের মীরসরাইয়ে পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ঝোলানো হয় | ছবি: পদ্মা ট্রিবিউন   

চট্টগ্রামের মীরসরাইয়ে কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙানো হয়েছে। 

সোমবার দিবাগত রাত ১টার দিকে মীরসরাই পৌর সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশে একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দিয়ে দ্রুত ওই জায়গা ত্যাগ করেন কয়েকজন কর্মী।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে কোনো কার্যক্রম ছিল না। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোমবার রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশে কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে চলে যান কয়েকজন। তিন ব্যক্তি একটি ব্যানার ভবনের গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেন। এ সময় তাঁরা কয়েক সেকেন্ডের একটি স্লোগান দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

তবে ব্যানার টাঙানোর বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, 'খবর পেয়ে পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে যায়। আসলে এটি একটি গুজব। ব্যানার টাঙানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন