[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বসুন্ধরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
আত্মহত্যা | প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭)। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, মাহমুদা বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসায় থাকতেন। দীর্ঘক্ষণ ভেতর থেকে দরজা লাগানো দেখে বুধবার সন্ধ্যায় পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে মাহমুদার লাশ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল লাশটি। মাহমুদা ওই কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন এবং পাশের কক্ষগুলোতে অন্য শিক্ষার্থীরা থাকতেন।

আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মাহমুদার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ সহপাঠীদের বরাত দিয়ে জানান, মাহমুদা বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় (হতাশা) ভুগছিলেন। সেই বিষণ্নতা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মাহমুদার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তাঁর বাবার নাম খোরশেদ আলী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন