[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে সাক্ষাৎ ঐক্য পরিষদের

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসসহ অন্য প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল। রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐক্য পরিষদের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার ও ভিক্ষু সুনন্দপ্রিয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান ইইউ প্রতিনিধিরা। এ সময় ঐক্য পরিষদের নেতারা বর্তমান পরিস্থিতি তাঁদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন