[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাবিতে রাজাকারবিরোধী গানের অনুষ্ঠান, বাজল ‘রাজাকার, আলবদর কিছুই রবে নারে’

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বামপন্থী শিক্ষার্থীদের একাংশ মুক্তিযুদ্ধের চেতনায় রাজাকারবিরোধী অবস্থানকে সুদৃঢ় করতে গানবাজনার আয়োজন করে। ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং রাজাকারবিরোধী অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষার্থীদের একাংশ গানবাজনার আয়োজন করেছে। পিকআপ ভ্যানে শব্দযন্ত্র বসিয়ে গান বাজিয়ে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা ঘুরে দেখায়।

শুক্রবার বিকেল চারটা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে টিএসসিতে অবস্থান নেন। সেখানে গানের তালে তালে নাচের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 শিক্ষার্থীরা এসময় মূলত প্রিন্স মাহমুদের ‘রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে’ গান বাজান। তারা ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে নিয়ে ব্যঙ্গ করে বানানো গানও বাজান। গানের কথা ছিল, ‘গুপ্ত পুরুষ সাদিক মিয়া, মামলা করিয়া দিল মিম দেখিয়া’। 

অনুষ্ঠানের আয়োজকদের একজন ইলালালা ফারিয়া মতিন বলেন, ‘বাংলাদেশের অনেক মানুষ জামায়াতকে ভোট দিলেও দেশের বেশির ভাগ মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে। সে কারণে আমরা যখন রাজাকারবিরোধী এই গানগুলো রাস্তায় নিয়ে বের হয়েছি, তখন মানুষের উল্লাস দেখেছি। 'মুক্তিযুদ্ধ মানুষ খায় না”—এ ধরনের কথাবার্তা ভিত্তিহীন।' 

অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান। তিনি বলেন, ‘নির্বাচনের আগে দেশবিরোধী জামায়াতি অপশক্তি গত দেড় বছর ধরে তাদের পুরোনো মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা টিএসসিতে দেখেছি কীভাবে স্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি টাঙানো হয়েছে। আমরা তাদের আস্ফালন ও উচ্চবাচ্য দেখেছি।’

সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকালের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ একাত্তরবিরোধী অপশক্তিকে রুখে দিয়েছে। যদিও জামায়াত এই মুহূর্তে কার্যত বিরোধী দল। এটি বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘একাত্তরবিরোধী এজেন্ডার বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেটিকে আরও দৃঢ় করতে “সব রাজাকার ভেসে যাবে বঙ্গোপসাগরে” গানের মহড়া করেছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন