[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরিশালে আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় পতাকা, ব্যানারও টানানো হয়েছে

প্রকাশঃ
অ+ অ-
বরিশাল নগরীতে আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা ও মহানগর কার্যালয়ের সামনে ব্যানার ঝুলানো হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন   

বরিশাল নগরীতে আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা ও মহানগর কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে, সেই সঙ্গে টানানো হয়েছে ব্যানার। মঙ্গলবার ভোর থেকে পতাকা ও ব্যানার দেখা গেলেও ঠিক কখন এবং কারা এগুলো টানিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।

ব্যানারটি কিছুক্ষণ পর সরিয়ে ফেলা হলেও একটি ভ্রাম্যমাণ খাবার বিক্রির ভ্যানের সঙ্গে লাগানো জাতীয় পতাকাটি সেখানেই থেকে যায়।

বরিশাল সিটি করপোরেশনের মালিকানাধীন পাঁচতলা অ্যানেক্স ভবনের নিচতলার একটি কক্ষ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই কার্যালয়সহ পুরো ভবনে আগুন দেয় এবং লুটপাট চালায়। এরপর থেকেই কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টানানোর খবর পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার ভোরে বরিশাল কার্যালয়ের সামনে দেখা যাওয়া ব্যানারে এক ছাত্রলীগ নেতার নাম ছিল। তাতে লেখা ছিল, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।

এ বিষয়ে সিটি করপোরেশনের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা মো. ডালিম জানান, সেখানে নিরাপত্তা প্রহরী মোতায়েন থাকে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যাবে কারা এবং কখন এগুলো টানিয়েছে। তবে অ্যানেক্স ভবনের দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা দাবি করেছেন, তাঁরা এ বিষয়ে কিছুই দেখেননি।

নাম প্রকাশ না করার শর্তে এক যুবলীগ নেতা বলেন, একটি গণতান্ত্রিক দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এবং রাজপথে থেকেই তাঁরা সামনের দিকে এগিয়ে যেতে চান। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন