[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিমানবন্দর থেকে এয়ারগানসহ যাত্রী আটক

প্রকাশঃ
অ+ অ-
শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা এই গ্যাসচালিত এয়ারগান ও পণ্যগুলো শাহজালাল বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন    

শুল্ক ফাঁকি দিয়ে ব্যাগে (লাগেজ) করে গ্যাসচালিত এয়ারগান নিয়ে আসায় নূর হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার রাতে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর তাঁকে আটক করা হয়।

শনিবার দুপুরে তাঁকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছে বিমানবন্দর থানা-পুলিশ। নূর হোসেনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শ্রীলঙ্কা থেকে আসা একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নূর হোসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর ব্যাগে তল্লাশি করা হয়। এ সময় সেখান থেকে অত্যাধুনিক গ্যাসচালিত একটি এয়ারগান ও বিভিন্ন শুল্কযোগ্য পণ্য পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে তিনি এসব পণ্য দেশে আনেন। এ কারণে বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা তাঁকে আটক করে থানায় হস্তান্তর করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। তিনি শুল্ক ফাঁকি দিয়ে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান দেশে নিয়ে এসেছেন। পরে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।’

ওসি মোবারক হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানিয়েছেন, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এসব পণ্য বহন করছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন