জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
![]() |
| হাইকোর্ট | ফাইল ছবি |
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনস্বার্থে আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। মূলত রাষ্ট্রের বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল হলো এই সনদ।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটি করেছেন। চুরির তথ্য নিশ্চিত করে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫-এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি এই আবেদনটি দাখিল করেছেন।
রিটে প্রশ্ন তোলা হয়েছে, জুলাই জাতীয় সনদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। সেই সঙ্গে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সনদের সব কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
আগামী সপ্তাহে হাইকোর্টে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

Comments
Comments