[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জে দুই টাকায় মিলছে ইফতার

প্রকাশঃ
অ+ অ-
চাঁপাইনবাবগঞ্জে দুই টাকার বিনিময়ে ইফতার সংগ্রহ করছেন অনেকে | ছবি: পদ্মা ট্রিবিউন    

রমজানে সাধারণ মানুষ ও পথচারীদের স্বস্তি দিতে মাত্র দুই টাকায় ইফতারসামগ্রী বিক্রি শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শহরের ব্যস্ততম বিশ্বরোড মোড় এলাকায় ‘জাতীয়তাবাদী পরিবার’-এর ব্যানারে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা এই ব্যতিক্রমী আয়োজন করেছেন।

শুক্রবার বিকেলে '২ টাকার ইফতারের দোকানের'  আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

আয়োজকেরা জানিয়েছেন, পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেলে এই স্বল্পমূল্যের ইফতার পাওয়া যাবে। সাধারণত এ ধরনের উদ্যোগ বিনামূল্যে করা হলেও, এখানে নামমাত্র মূল্য রাখার পেছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। বিনামূল্যে কোনো কিছু নিতে অনেকে দ্বিধা বা বিব্রত বোধ করেন। মানুষের সেই আত্মসম্মানবোধের কথা মাথায় রেখেই ইফতারের দাম ধরা হয়েছে মাত্র দুই টাকা। এর ফলে নিম্নআয়ের মানুষ, রিকশা ও অটোরিকশা চালক এবং সাধারণ পথচারীরা নামমাত্র মূল্যে সম্মানের সঙ্গে ইফতার সংগ্রহ করতে পারছেন।

দুই টাকার এই ইফতারের থলিতে রাখা হয়েছে হরেক পদের খাবার। এর মধ্যে রয়েছে—পেঁয়াজু, বেগুনি, ছোলা, জিলাপি, কলাসহ বিভিন্ন পদের মৌসুমি ফল।

ইফতার বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব বুলু বিশ্বাস এবং বিএনপি নেতা আব্দুল কাদের কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মিম ফজলে আজিম, নাহিদুল হক জনি, হামিদুর রহমান, মোহাম্মদ আজিজুল হক, আলমগীর হোসেন, মোহাম্মদ নূরে আলম তৌসিক, রুমেল ও আসিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বুলু বিশ্বাস জানান, সমাজের সামর্থ্যবানদের এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। পথচলতি মানুষ যেন সময়মতো ইফতারের তৃপ্তিটুকু পান, সেটি নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন