[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ সকালে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে | ছবি: পদ্মা ট্রিবিউন    

সুন্দর বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা দেশের শত্রু হিসেবে গণ্য হবে। তাই মব কালচার (উচ্ছৃঙ্খল জনতা বা গণপিটুনি সংস্কৃতি) থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। এর বাইরে কেউ কিছু করতে চাইলে তার দায়ভার তাদের ওপরই বর্তাবে।

শনিবার সকাল সাড়ে আটটায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মহান ভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ বক্তব্য দেন।

এ সময় সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, আমরাও শপথ নিয়েছি। গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সংসদে বিলটি উত্থাপন করা হবে। “হ্যাঁ”-এর জন্য নতুন করে শপথের প্রয়োজন নেই, এটি সরাসরি কার্যকর হবে।’

মন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অন্যরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন