[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৫ কর্মীকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি এমপি

প্রকাশঃ
অ+ অ-
চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ | ছবি: সংগৃহীত

নির্বাচনের পর বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগে চাঁদপুর-৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ তাঁর দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন। শুক্রবার রাতে তাঁদের চাঁদপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দলীয় সূত্র জানায়, চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে ভোটের সময় এবং শুক্রবার দেশের ধারালো অস্ত্রসহ দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর অনুসারী পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই পাঁচজন হলেন শহরের ওয়্যারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম ওরফে জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির এবং ফাহিম।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ বলেন, ‘আমার চাঁদপুরে এখন থেকে আর কোনো চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক ব্যবসা থাকবে না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন