[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেনীতে চাঁদাবাজি ও অপরাধ দমনে মন্ত্রীর হটলাইন চালু

প্রকাশঃ
অ+ অ-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু | ছবি: সংগৃহীত

ফেনীতে নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনে একটি হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার তাঁর মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অনিয়ম, চাঁদাবাজি বা অপরাধের তথ্য সরাসরি জানাতে এই হটলাইন চালু করা হয়েছে। অভিযোগ জানাতে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে অভিযোগ করতে www.aamintoo.com ওয়েবসাইট দেখা যাবে।

মন্ত্রীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ জানান, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করা হয়েছে। হটলাইনে পাওয়া অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এতে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমবে বলে আশা করছেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গঠিত নতুন মন্ত্রিসভায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে আবদুল আউয়াল মিন্টুকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন