[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পবিত্র রমজান মাসে রান্নায় গ্যাস সংকট, ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

প্রকাশঃ
অ+ অ-
সিএনজি-ফিলিং স্টেশন | ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। মূলত গ্যাসের স্বল্প চাপের সমস্যা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ সহজ করতে এবং সড়কপথে যাত্রী পরিবহনের চাপ সামাল দিতেই এই সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৬ মার্চ থেকে সিএনজি স্টেশনগুলো আবারও আগের নিয়মে ফিরবে। অর্থাৎ সেদিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন