সিলেটে এক দিনে আবার ভূমিকম্প, গোয়াইনঘাটে উৎপত্তি
| ভূমিকম্প | প্রতীকী ছবি |
সিলেটে এক দিনের ব্যবধানে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। দু’টি ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায়। মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
এর আগে সোমবার ভোর ৫টা ২০ মিনিট ৩ সেকেন্ডে আরও এক ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটিও গোয়াইনঘাট উপজেলায় উৎপন্ন হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে ২১৪ কিলোমিটার দূরে। এর আগে সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল কেন্দ্র থেকে ২২১ কিলোমিটার দূরে ছিল।
Comments
Comments