[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জনগণের প্রত্যাশা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন | ছবি: আইএসপিআর

গত ১৭ বছরে স্বৈরাচারী সরকার যেভাবে বিভিন্ন বাহিনীকে ধ্বংস করেছে, সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিরক্ষা উপদেষ্টা মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। পরে তিনি উপদেষ্টাকে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের ভবিষ্যৎ সশস্ত্র বাহিনী হবে জনমুখী। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই এই বাহিনীর হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। এর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রতিরক্ষা মন্ত্রী (প্রধানমন্ত্রী) ইতিমধ্যে বাহিনী প্রধানদের নির্দেশনা দিয়েছেন। সবাই মিলে কাজ শুরু করেছে, শিগগিরই আপনারা পরিবর্তন দেখতে পারবেন।’

মানুষের চাহিদা অনুযায়ী বাহিনী গড়ার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘গত ১৭ বছরে স্বৈরাচারী সরকার বাহিনীগুলোকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সেখান থেকে বের হয়ে এসে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বাহিনী গড়ে তোলা হবে। এই বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। অতীতেও এই বাহিনী দায়িত্ব পালন করেছে এবং ভবিষ্যতেও যেন আমরা শক্তিশালী একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যেই কাজ করছি। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন