[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রেজিয়া আহমেদ মারা গেছেন

প্রকাশঃ
অ+ অ-
রেজিয়া আহমেদ | ছবি: পরিবারের সৌজন্যে

সুপ্রিম কোর্টের প্রয়াত আইনজীবী এবং স্বাধীনতার পর মালয়েশিয়া, লিবিয়া ও তিউনিসিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জমিরউদ্দিন আহমেদের স্ত্রী রেজিয়া আহমেদ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেজিয়া আহমেদের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে স্মৃতিভ্রম (আলঝেইমার) রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রেজিয়া আহমেদের জানাজা রোববার জোহরের নামাজের পর ধানমন্ডির ১২/এ সড়কের তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে স্বামী ও কন্যার পাশে বনানী কবরস্থানে দাফন করা হবে। মরহুমার আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

রেজিয়া আহমেদ বাংলাদেশের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী ছিলেন। মহান মুক্তিযুদ্ধেও তিনি বিশেষ অবদান রেখেছিলেন।

তিনি প্রয়াত চিকিৎসক শামীম আহমেদের মা। তাঁর অন্য সন্তানেরা হলেন নাসিম আহমেদ, তাসনিম আহমেদ ও রফিক আহমেদ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন