[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আব্বাস-রিজভীসহ ১০ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ

প্রকাশঃ
অ+ অ-
মন্ত্রিসভার বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জনকে উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন | ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই উপদেষ্টাদের নিয়োগ দেন। মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

উপদেষ্টাদের মধ্যে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন