যাত্রাবাড়ীতে লেগুনাচালককে পিটিয়ে হত্যা
![]() |
| লাশ | প্রতীকী ছবি |
রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে নুর এ আলম (৩৫) নামের এক লেগুনাচালককে মারধর করা হয়েছে। শুক্রবার দুপুরে এই হামলার শিকার হওয়ার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সেখানে আমাদের পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে।’
ওসি মোহাম্মদ রাজু আরও বলেন, ‘যতটুকু শুনেছি, যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টসের সামনে শুক্রবার দুপুরে পূর্বশত্রুতার জেরে নুর এ আলমকে মারধর করা হয়। সম্প্রতি অন্য লেগুনাচালক ও শ্রমিকদের সঙ্গে তাঁর ঝগড়াঝাঁটি হয়েছিল।’
হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments
Comments