[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রকাশঃ
অ+ অ-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ছবি: বিএনপির ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা এই সাক্ষাৎ করেন।

ক্ষমতাসীন দল বিএনপির যাচাইকৃত (ভেরিফায়েড) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে নিজের দপ্তরে যান। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। গত মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে গত বুধবার বিকেলে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। অগ্রাধিকারগুলো হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন