[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেয়াদ শেষে দায়িত্ব ছাড়লেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
আইনজীবী এহসানুল হক সমাজী | ছবি: সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আইনজীবী এহসানুল হক সমাজীর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এক বছরের এই মেয়াদ পূর্ণ হওয়ার বিষয়টি জানিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি দিয়েছেন তিনি।

সিনিয়র সচিবকে লেখা চিঠিতে এহসানুল হক সমাজী উল্লেখ করেন, নিয়োগপত্রের শর্ত অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সুবিধাদিসহ তাঁকে এই পদে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী গত বছরের ২৩ ফেব্রুয়ারি তিনি কাজে যোগ দেন। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এক বছর পূর্ণ হওয়ায় এখন থেকে তিনি আর ওই পদে থাকছেন না বলে চিঠিতে অবহিত করেছেন। দায়িত্ব পালনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শককেও (আইজিপি) পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী এহসানুল হক সমাজী জানান, ভবিষ্যতে রাষ্ট্রের স্বার্থে কোনো আইনি সেবার প্রয়োজন হলে তিনি তা দিতে আগ্রহী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন