[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গত দেড় বছরের আমলনামা দেখে ভোট দিন: সারজিস আলম

প্রকাশঃ
অ+ অ-
সারজিস আলম শনিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেন | ছবি: পদ্মা ট্রিবিউন

পঞ্চগড়-১ আসনের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম গত দেড় বছরে কার কী আমলনামা ছিল, তা দেখে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার সন্ধ্যার পর পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চবিদ্যালয় মাঠে ‘শাপলাকলি’ প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, দেড় বছর যেতে না যেতেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্মানকে তথাকথিত পুরোনো রাজনৈতিক সংস্কৃতির শকুনরা আবারও আঁকড়ে ধরেছে।

তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম, আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত একটি প্রশাসন পাব। ভেবেছিলাম সরকারি প্রতিটি দপ্তরে জনগণের প্রাপ্য সেবাগুলো আমরা বুঝে পাব। আশা করেছিলাম থানায় গিয়ে টাকা ছাড়া কাজ হবে, ভূমি অফিসেও কোনো ঘুষ লাগবে না। রাজনৈতিক দলগুলো নিজেদের পছন্দের লোক বসানোর রাজনীতি করবে না। প্রতিটি জায়গায় ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন, শ্রমিকেরা তাঁদের ন্যায্য মজুরি বুঝে পাবেন এবং প্রত্যেক মানুষ একটি ইনসাফ ও সম্মানের জীবন ফিরে পাবেন।’

কিন্তু কিছু তথাকথিত রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মী আবারও বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে আর কোনো একটি দলের কাছে বা প্রতীকের কাছে জিম্মি হয়ে থাকা চলবে না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন