[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লক্ষ্মীপুরে দোকান থেকে ভোটের ছয়টি সিলসহ ব্যবসায়ী আটক

প্রকাশঃ
অ+ অ-
অবৈধভাবে তৈরি করা ভোটের ছয়টি সিলসহ ব্যবসায়ী সোহেল রানাকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোড এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

লক্ষ্মীপুর জেলা শহরের একটি ছাপাখানা থেকে অবৈধভাবে তৈরি ছয়টি নির্বাচনী সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রেস’ থেকে তাঁকে আটক করা হয়।

আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং ওই ছাপাখানার মালিক। অভিযানকালে তাঁর কাছ থেকে সিলের পাশাপাশি একটি কম্পিউটার ও মুঠোফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে নির্বাচনে ব্যবহৃত ছয়টি জাল সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সিল ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, একজনের কাছ থেকে অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে সিলগুলো তৈরির কার্যাদেশ কে বা কারা দিয়েছেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, 'ছাপাখানায় সরকারি বা নির্বাচনের সিল তৈরি করা সম্পূর্ণ অবৈধ। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।' 

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন