[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রকাশঃ
অ+ অ-
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা টাঙানো হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁপাইনবাবগঞ্জে নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। বুধবার শহরের ওয়ালটন মোড় এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে এই পতাকা দুটি টানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত ও বন্ধ অবস্থায় ছিল। বুধবার হঠাৎ কে বা কারা এসে সেখানে পতাকা টানিয়ে দ্রুত চলে যায়।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, তাঁর নেতৃত্বেই কার্যালয়ে পতাকা তোলা হয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দুজনকে পতাকা ওড়াতে দেখা গেছে, তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, 'নতুন সরকারের শপথের দিনে একটি নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে এভাবে পতাকা উত্তোলন করা চ্যালেঞ্জের শামিল। এ বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।' 

একই সুরে কথা বলেছেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী। তিনি জানান, 'যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, তাই জনমনে বিভ্রান্তি ছড়ানোর এই ঘটনায় প্রশাসনেরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।' 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মো. নুরে আলম বলেন, 'বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন