[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশের স্বার্থ রক্ষায় গতিশীল পররাষ্ট্রনীতি চালুর ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় তাঁর কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন | ছবি: পদ্মা ট্রিবিউন    

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বজায় রেখে এবং দেশের স্বার্থ রক্ষা করে বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান সব সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার। ভবিষ্যতে একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনা করার কথাও জানান তিনি। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গত রোববার থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘তাঁদের কাছে আমাদের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরেছি। আমরা বলেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে—বাংলাদেশ ফার্স্ট বা সবার ওপরে বাংলাদেশ। এ পর্যন্ত আমি সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছি। তাঁরা সবাই আমাদের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। তাঁরা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং আমরাও তাঁদের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সব অমীমাংসিত বিষয় পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করা সম্ভব হবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো দেশের স্বার্থ যেন সুরক্ষিত হয়। আমি আশা করছি, আগামীতে আমরা একটি অত্যন্ত গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন