[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিজিবি কোয়ার্টারে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
আত্মহত্যা | প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় বিজিবি সদর দপ্তরের অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে বিবি হালিমা (১১) নামের এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কোয়ার্টারের পাঁচতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাটের শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে ঝরনার পাইপের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় হালিমা ঝুলছিল। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুমের দরজার ছিটকিনি ভেঙে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। ঘরের মূল দরজা খোলা থাকলেও বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফ্ল্যাটটি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের। তাঁর স্ত্রী একজন চিকিৎসক। বিবি হালিমা গত ছয় মাস ধরে তাঁদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। হালিমার বাড়ি কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড় এলাকায়; তার বাবা শাহ আলমও মারা গেছেন।

এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী দুজনেই কর্মস্থলে ছিলেন। তাঁর সহকারী (রানার) মো. সালাউদ্দিন বাজার নিয়ে বাসায় ঢুকে শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সালাউদ্দিনের ফোন পেয়ে তিনি বাসায় আসেন এবং শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় হালিমার মরদেহ উদ্ধার করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন