[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুয়াকাটায় দোকানে হামলা ও ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় | ছবি: ভিডিও থেকে নেওয়া

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ‘তানিসা আচার ঘর’ নামের একটি দোকানে হামলা, ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ আকনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মহিপুর থানা-পুলিশ তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। 

 মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাকসুদ আকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এই ঘটনায় ‘তানিসা আচার ঘর’–এর মালিক মনিরুল হাওলাদার বৃহস্পতিবার সকালে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে মাকসুদ আকন (৩০), মো. শাহীন মুসল্লী (২৮), আবদুর রহিমসহ (৩০) আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দোকানের কর্মচারী হাসানকে দোকান থেকে নেমে যাওয়ার হুমকি দেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করা হয় এবং ক্যাশ থেকে নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর প্রতিষ্ঠানের মালিক মনিরুল হাওলাদার জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা দ্রুত সেখান থেকে সরে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত ওই দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন